ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

লালপুরে গলায় ফাঁস দিয়ে নারীসহ দুইজনের আত্মহত্যা

নাটোরের লালপুরে গলায় ফাঁস দিয়ে এক নারীসহ দুইজন আত্মহত্যা করেছে। রবিবার (৮ অক্টোবর) ভোরে উপজেলার বৈদ্যনাথপুর ও হাফানিয়া গ্রামে এ ঘটনা ঘটে।  তারা হলেন- উপজেলার বৈদ্যনাথপুর গ্রামের আসিফের স্ত্রী সুমাইয়া (২০) ও হাফানিয়া গ্রামের গীরেনচন্দ্রের ছেলে দুলাল কুমার প্রাং (৫৮)।


স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত সুমাইয়া-আসিফ দম্পতির মধ্যে মনমালিন্য চলে আসছে। এর জেরে রাতে কোন এক সময়ে ঘরে ফ্যানের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে পরিবারের লোকজন টের পেয়ে তাকে ঝুলন্ত অবস্থায় থাকা ওড়না কেটে নিচে নামিয়ে লালপুর থানা পুলিশকে খবর দেয়।


অপরদিকে দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন দুলাল। রাত ২ টার দিকে নিজ ঘরের তীরের সাথে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি।


বিষয়টি নিশ্চিত করে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জল হোসেন বলেন, এ বিষয়ে লালপুর থানায় পৃথক অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।

ads
ads
ads

Our Facebook Page

↑